দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬-২৭ অর্থবছরের বাজেট একটি চিন্তাশীল বাজেট হয়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাজেট পেশকালে এর নীতি-কাঠামো মোটামুটিভাবে তুলে ধরেছেন অর্থমন্ত্রী। আমার কাছে মনে হয়েছে অন্য যেকোনো সময়ের চেয়ে এবার একটি চিন্তাশীল বাজেট তৈরি হয়েছে। এই চিন্তাশীল বাজেটের মূল নীতি-কাঠামোয় অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নে এক বছরের সময়ের কথা বলা হচ্ছে। পাশাপাশি আরও ৩ বছর অর্থনীতি পুনরুদ্ধার এবং আরও ১ বছর অর্থনীতি বিনির্মাণের কথা বলা হয়েছে।’
তিনি বলেন, ‘অর্থনীতিতে চাঞ্চল্য আনতে বাজেটে বিনিয়ন্ত্রণ ও উদারীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তবে নীতি-কাঠামো বাস্তবায়নে আর্থিক কাঠামো জরুরি। যেখানে বিদেশি ঋণের কথা বলা হয়েছে। এই হিসেবে বাজেট বাস্তবায়নই বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে।’
/অ